বরিশাল বিভাগ

বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের একটি।এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবস্থিত।১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ছয় জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। ধনধান্যে পরিপূর্ণ এ বিভাগকে 'বাংলার ভেনিস' বলা হয়।
জেলাসমূহ
এই বিভাগের মোট জেলার সংখ্যা ৬ (ছয়) টি; অন্তর্ভুক্ত জেলাসমূহ হলোঃ
1. বরিশাল জেলা
2. পটুয়াখালী জেলা
3. ভোলা জেলা
4. পিরোজপুর জেলা
5. বরগুনা জেলা
6. ঝালকাঠি জেলা।
নদ-নদীসমূহ
এই বিভাগের উল্লেখযোগ্য নদ-নদীসমূহ হচ্ছেকীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ ধানসিঁড়ি, সন্ধ্যা নদী।
শিক্ষা প্রতিষ্ঠান
ব্রজমোহন কলেজ বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৮৯ সালে অশ্বিনীকুমার দত্ত প্রতিষ্ঠা করেন। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য বরিশাল বিভাগে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় ( বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ( গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ), দুটি সরকারি মেডিকেল কলেজ (শের-এ-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ) ও একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ) রয়েছে। এছাড়াও প্রতি জেলায় উচ্চ শিক্ষার জন্য বেশ কয়েকটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে বরিশাল বোর্ডে ২০টি সরকারি কলেজ সহ মোট কলেজের সংখ্যা ৩০৯টি।
| স্থানাঙ্ক: | |
| দেশ | |
| প্রতিষ্ঠিত | ১৯৯৩ |
| রাজধানী | বরিশাল |
| আয়তন | |
| • মোট | ১৩২২৫.২০ কিমি২ (৫১০৬.২৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারি) | |
| • মোট | ৮৩,২৫,৬৬৬ |
| • জনঘনত্ব | ৬৩০/কিমি২ (১৬০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| আইএসও ৩১৬৬ কোড | BD-A |
| ওয়েবসাইট | |
বরিশাল বিভাগ
Reviewed by জ্ঞানের ভূমি
on
October 07, 2019
Rating:
Reviewed by জ্ঞানের ভূমি
on
October 07, 2019
Rating:
No comments: